করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩০৬ জন। এর আগে গতকাল (মঙ্গলবার) ৬ জনের মৃত্যু এবং ২৭৬ জন রোগী শনাক্ত হয়েছিল।
বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৯১৮ জনের। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫১টি। এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৮২ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৪১ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৮৮ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৪ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের ৩, চট্টগ্রামের ১, রাজশাহীর ১ এবং খুলনার ২ জন রয়েছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।