শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

 

আবারও শোকস্তব্ধ বলিউড। মারা গেলেন সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। বয়স হয়েছিল ৪২ বছর। রবিবার গভীর রাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

মুম্বাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিডনির সমস্যায় ভুগছিলেন ওয়াজিদ। বেশ কয়েক বছর আগেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। সে বার সুস্থ হয়ে ফিরে এলেও এ বার পারলেন না। যদিও চিত্র সমালোচক এবং সাংবাদিক ফরিদুন শাহরিয়ার এ দিন টুইটারে লিখেছেন, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

ওয়াজিদের অকালপ্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক সোনু নিগমই প্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটা জানান। তিনি লেখেন, ‘‘বন্ধু ওয়াজিদ আমায় ছেড়ে চলে গেছে।

শোকপ্রকাশ করেছেন প্রিয়ঙ্কা চোপড়াও। ওয়াজিদ ভাই, তোমার ওই হাসিটা খুব মিস করব। বড্ড তাড়া ছিল তোমার, লিখেছেন প্রিয়ঙ্কা। ওয়াজিদের আকস্মিক ভাবে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন গায়িকা সোনা মহাপাত্র, গায়ক সেলিম মার্চেন্ট-সহ আরও অনেকে।

তবলাবাদক উস্তাদ সারফত আলি খানের ছেলে ওয়াজিদ। ভাই সাজিদের সঙ্গে জুটি বেঁধে গত কুড়ি বছর ধরে বলিউড কাঁপিয়েছেন তিনি। ‘তেরে নাম’, ‘ওয়ান্টেড’, ‘দাবাং’— বক্সঅফিস-কাঁপানো বহু ছবিতে সুর দিয়েছিলেন ওয়াজিদ। আনন্দবাজার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD