শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শুরুতেই সাফল্য এনে দিলেন মুস্তাফিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শেখ মেহেদিকে দিয়ে বোলিং উদ্বোধন করায় বাংলাদেশ। ক্রিস গেইল আর এভিন লুইস সেই ওভার থেকে তোলেন ৪ রান। পরের ওভারে আসেন তাসকিন আহমেদ। পেস-স্পিনের দ্বিমুখী আক্রমণে প্রভাব বিস্তার করে বাংলাদেশ। তৃতীয় ওভারেই আনা হয় মুস্তাফিজকে। শেষ বলে আসে সাফল্য। মুস্তাফিজের বলটি উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে মুশফিকুর রহিমের তালুবন্দি হন ৯ বলে ৬ রান করা এভিন লুইস। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ।

টাইগার একাদশে আজ ২টি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া নুরুল হাসান সোহানের জায়গায় এসেছেন সৌম্য সরকার। অন্যদিকে স্পিনার নাসুম আহমেদের জায়গায় ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ওপেনার হিসেবে টানা ব্যর্থ হওয়া লিটন দাসও একাদশে আছেন। আজ তিনি কিপিং করছেন। উইন্ডিজ একাদশেও এসেছে দুই পরিবর্তন। লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশের জায়গায় এসেছেন রোসটন চেইজ ও জেসন হোল্ডার। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে চেইজের।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ : এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD