শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাফুফের বাজেট পাস, ১৭ কোটি টাকার ঘাটতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

প্রায় ১৭ কোটি টাকার ঘাটতি নিয়ে ২০২২ সালের বাজেট পাস করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২১-এ ঘাটতি বাজেটের অনুমোদন দেওয়া হয়।

২০২২ সালের জন্য ৪১ কোটি ৯৫ লাখ টাকা সম্ভব্য ব্যয় ধরা হয়। সম্ভব্য আয় ধরা হয় প্রায় ২৪ কোটি টাকা।

২০২০ সালের অডিটরর্স রিপোর্ট উপস্থাপন এবং অনুমোদন করা হয়েছে। ২০২২ সালের বাজেট উপস্থাপন ও অনুমোদনও দেওয়া হয়েছে এদিন।

সভার পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘শেষ এক বছরের কর্মকাণ্ড উপস্থাপনা করেছি। ভবিষ্যতের বাজেট দিয়েছি। সবাই অনুমোদন দিয়েছে। কার কী সমস্যা আছে, এটা নিয়েও আলোচনা করেছি। শান্তিপূর্ণভাবে কংগ্রেস হয়েছে। আমরা খুশি সবাই।’

দেশে ফুটবলের অভিভাবক সংস্থার আগামী বছরের আয়ের পরিমাণ ২৪ কোটি টাকা হতে পারে বলে এদিন জানানো হয়। তবু বাজেট ঘাটতি থাকে ১৭ কোটি টাকা। পৃষ্ঠপোষকদের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে ঘাটতি পুষিয়ে নেওয়ার লক্ষ্য জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

বাফুফের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত এই কর্মকর্তা বলেন, ‘করোনা পরিস্থিতিতে পৃ্ঠপোষকদের কাছ থেকে সেভাবে সাড়া পায়নি। তবে সবার সার্বিক সহযোগিতায় খেলা চালিয়েছি। আশা করছি, সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে সামনের দিনগুলোতেও খেলাগুলো ঠিকঠাক মতো চালাতে পারব।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD