শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :

প্রিয় তারকার শোকে ভক্তের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের কন্নড় সিনেমার তারকা অভিনেতা পুনিত রাজকুমার। তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ভক্ত-সহকর্মীরা।

এদিকে প্রিয় তারকার মৃত্যুর খবর পেয়ে শোক সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার এক ভক্তের মৃত্যু হয়েছে। এই ভক্তের নাম পরশুরাম দেবমান্যবর। তিনি কর্ণাটকের চামারাজানাগর জেলার মারুর গ্রামের বাসিন্দা ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রিয় তারকার আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকে ভেঙে পড়েছিলেন এই ভক্ত। অসুস্থবোধ করছিলেন তিনি। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার জিমে ওয়ার্কআউট করার সময় হার্ট অ‌্যাটাক হয় পুনিতের। দ্রুত তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। শনিবার বেঙ্গালুরুর কান্তে রাভা স্টেডিয়ামে এই তারকার মরদেহ আনা হয়। প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ হাজির হয়েছিলেন। রোববার তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD