শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীর যে ১২ কেন্দ্রে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

আগামী ১ নভেম্বর থেকে রাজধানীর ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম দফায় রাজধানীর ১২টি কেন্দ্রে এবং পরবর্তী সময়ে রাজধানীর বাইরের ২১টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হবে।

ইতোমধ্যে শিক্ষার্থীদের তথ্য নেওয়ার সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক বেলাল হোসাইন।

রাজধানীর যে ১২ কেন্দ্রে সোমবার (১ নভেম্বর) টিকা দেওয়া হবে- হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামর স্কুল, কসমো পলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল, বিএইচ খান স্কুল অ্যান্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি।

এদিকে, স্বাস্থ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বর্তমানে ৭০ লাখ ফাইজারে টিকা রয়েছে, যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। এছাড়া নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD