বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

শালবাগান ক্যাম্প থেকে ২ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

কক্সবাজারের টেকনাফ শালবাগান ক্যাম্পের ব্লক- এ/৩ থেকে ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পু্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

আটকরা হলেন— নুর হোসেন প্র. মুনাইয়া (২৪) ও সাব্বির আহমেদ (২২)। এসময় অন্যান্য আসামিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

অধিনায়ক জানান, শনিবার বিকেলে গোপন সূত্রে জানা যায় যে, ১২/১৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে lএমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এসময় অন্যান্য আসামিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার নুর হোসেন প্র. মুনাইয়া গত ০৯ আগস্ট শালবাগান ক্যাম্পের অভ্যন্তরে সংঘটিত রফিক হত্যার অন্যতম আসামি। এবং সাব্বির আহমেদ টেকনাফের রোহিঙ্গা সন্ত্রাসী ‘সালমান শাহ’ গ্রুপের শীর্ষস্থানীয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে এজাহার দাখিলসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD