রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল এনবিআরের আন্দোলন ইস্যুতে ২৪ কর্মকর্তার দণ্ড মওকুফ

বাসের টিকিটের চেয়ে কম টাকায় এয়ার টিকিট দিচ্ছে ইউএস বাংলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ মহামারীকালীন সময়ের কথা বিবেচনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা- চট্টগ্রাম- ঢাকা রুটে ওয়ানওয়ের জন্য ভাড়া নির্ধারণ করেছে নূন্যতম ১৯৯৯ টাকা। যে কোনো পরিবহনের তুলনায় সময় বিবেচনায় এয়ারলাইন্স সেক্টরে বিশেষ করে ইউএস-বাংলায় সবচেয়ে কম ভাড়ায় ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে আজ পহেলা জুন থেকে সকল ধরনের স্বাস্থ্যবিধি পালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।

স্বল্প পরিসরে অভ্যন্তরীণ রুটে আকাশপথে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স সকাল ৭ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামের হযরত শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৬ (ছয়)টি ফ্লাইট পরিচালিত হবে।

ঢাকা থেকে চট্টগ্রামে সকাল ৭টা, ১১টা৩০ মিনিট, দুপুর ৩টা ১৫ মিনিট, সন্ধ্যা ৬টা ১৫মিনিট,৭টা এবং রাত ৮টায় ফ্লাইটগুলি পরিচালিত হবে। আবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ৮টা ২৫ মিনিট, দুপুর ১২টা ৫৫মিনিট, বিকাল ৪টা ৪০ মিনিট, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট, রাত ৮টা ২৫ মিনিট ও ৯টা ৫৫ মিনিটে।

ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও ড্যাশ৮-কিউ৪০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হবে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।

সরকারী নির্দেশনায় বর্তমানে চট্টগ্রাম ছাড়াও ঢাকা থেকে সৈয়দপুরে তিনটি এবং সিলেটে একটি ফ্লাইট পরিচালনা করছে। খুব শীঘ্রই ঢাকা থেকে যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনার প্রত্যাশা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD