শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে ও রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী কল্যাণপুর তিন কিলোমিটার এলাকা পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে।

দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক ট্রাক।

সরেজমিন সোমবার বেলা ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় গিয়ে এই চিত্র দেখা যায়।

বেনাপোল থেকে আসা ভুসিবোঝাই ঢাকামুখী ট্রাকচালক জমির আলী বলেন, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় গত শনিবার রাতে এসে আটকে আছি। এখন পর্যন্ত ফেরির নাগাল পাইনি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী লোকাল রাজন পরিবহণের বাসের সুপারভাইজার মোখলেসুর রহমান বলেন, এ নৌরুটে ফেরি স্বল্পতা রয়েছে। এর পাশাপাশি গোয়ালন্দ উপজেলা মাঠে স্থাপিত ওয়েটস্কেলের কারণে চলাচলকারী বাসের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত ঘাটে ফেরি বাড়ানো ও মহাসড়কের ওয়েটস্কেলটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাবউদ্দিন বলেন, দৌলতদিয়া প্রান্তের যানবাহনের সঙ্গে কাঁঠালবাড়ী-শিমুলিয়া প্রান্তে ট্রাকও কিছু যানবাহন এ রুট ব্যবহার করে।

এ কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ট্রাকচালক ও সহকারীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে বলে জানান ওই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD