শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি (৪২) করোনায় আক্রান্ত। সবশেষ মঙ্গলবার (২৬ অক্টোবর) যুক্তরােষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র। খবর রয়টার্স

রোববার (৩১) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জেন সাকি করোনা টিকা নিয়েছেন। যে দিন তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন প্রায় ছয় ফিট দূরত্ব বজায় রেখে বসে ছিলেন এবং তিনি মাস্ক পরা অবস্থায় ছিলেন। অন্যদিকে শনিবার (৩০ অক্টোবর) করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের নেগেটিভ আসে।

এ বিষয়ে জেন সাকি বলেন, স্বচ্ছতার জন্য আমি করোনা পরীক্ষা করিয়েছি। পজিটিভ এসেছে। এর আগেই তিনি রোম ও গ্লাসগো সফর থেকে রিবত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

কারণ এসময়ে তার পরিবারের এক সদস্য করোনা পজিটিভ ছিলেন। বর্তমানে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। বুধবার তিনি করোনা পরীক্ষা করিয়েছেন, নেগেটিভ এসেছে। আরও ১০ দিন পর ফের করোনা পরীক্ষা করিয়ে দ্রুত কাজে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD