শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমণি শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ৪ দিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

স্বাস্থ্যকর যেসব খাবার অতিরিক্ত খাওয়া ক্ষতিকর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

সুস্থ থাকার জন্য সুষম খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। তাই আমাদের প্রায় সবার নজর স্বাস্থ্যকর খাবারে। কিন্তু স্বাস্থ্যকর বহু খাবার আছে, যা অতিরিক্ত খেলে ডেকে আনে ক্ষতি।

আসুন জেনে নিই সেই সম্পর্কে—

১. ওমেগা-৩
ওমেগা-৩ এবং মাছের তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটি শরীরে গিয়ে প্রদাহের বিরুদ্ধে লড়াই করে, মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। কিন্তু এটি পরিমিত খাওয়াই ভালো। কারণ এটি অতিরিক্ত পরিমাণে খেলে তা আমাদের রক্তকে পাতলা করে দিতে পরে।

২. দারুচিনি
দারুচিনি হচ্ছে— একটি ব্যাপক জনপ্রিয় মসলা ও এর অনেক ঔষধি গুণাগুণও রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো প্রদাহের সঙ্গে লড়াই করতে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে। আর এটি খেলে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার এবং নিউরো ডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমে। কিন্তু এটি অতিরিক্ত পরিমাণে খেলে তা আবার লিভারের বিষাক্ততা এবং ক্যান্সারের কারণও হতে পারে। তাই এটি খেতে হবে পরিমিত পরিমাণে।

৩. কফি
কফিও অনেক স্বাস্থ্যকর একটি পানীয়। এটি পান করলে যকৃতের রোগ, টাইপ ২ ডায়াবেটিস এবং নিউরো ডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমে। কিন্ত এটি অতিরিক্ত পরিমাণে গ্রহণে ক্ষতিও হয়। এটি স্নায়ুতন্ত্রকে আচ্ছন্ন করে ফেলতে পারে আর এর ফলে অনিদ্রা, নার্ভাসনেস, বিরক্তি, পেটেব্যথা, হৃদস্পন্দন এবং পেশি কম্পনের মতো সমস্যা হতে পারে।

৪. লিভার
একটি খাবার হচ্ছে গরুর লিভার। এতে থাকা পুষ্টিগুণের মধ্যে রয়েছে— আয়রন, ভিটামিন এ, বি১২, কপার ইত্যাদি। কিন্তু এটি অতিরিক্ত পরিমাণে খেলে তা দৃষ্টি সমস্যা, হাড়ের ব্যথা ও ফ্র্যাকচারের ঝুঁকি, বমি বমি ভাব এবং বমির মতো সমস্যা সৃষ্টি করতে পারে।

তথ্যসূত্র: হেলথলাইন ডটকম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD