শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফাতির গোলে টিকে রইলো বার্সেলোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপে বাঁচা-মরার লড়াইয়ে মঙ্গলবার দিবাগত রাতে ডায়নামো কিয়েভের মুখোমুখি হয় বার্সেলোনা। এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছিল তাদের পরের রাউন্ডে যাবার স্বপ্ন। তবে অঘটন কিছু ঘটেনি। কিয়েভ থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে কাতালানরা। আর তাতে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে যাওয়ার আশা টিকে রয়েছে বার্সার।

এই জয়ে ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে স্প্যানিশ ক্লাবটি। সমান ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। অপর ম্যাচে রবার্ত লেভানডোফস্কির হ্যাটট্রিকে তারা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকাকে।

কিয়েভের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে কোনো গোল পায়নি বার্সেলোনা। বিরতির পর ৭০ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন আনসু ফাতি। এ সময় ডানদিক থেকে বক্সের মধ্যে ক্রসে বল বাড়িয়ে দেন বার্সার অস্কার মিনগুয়েজা। সেটা ক্লিয়ার করার চেষ্টা করেন কিয়েভের রক্ষণভাগের খেলোয়াড়।

কিন্তু বল তার পায়ে লেগে চলে যায় ফাতির কাছে। সেখান থেকে ভলিতে গোল করেন ফাতি। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি ডায়নামো কিয়েভ। তাতে ফাতির করা গোলে পূর্ণ ৩ পয়েন্ট ও পরের রাউন্ডে যাওয়ার আশা নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

অবশ্য নকআউট পর্বে যাওয়ার সমীকরণ এখনো মিলেনি তাদের। বার্সার শেষ দুটি ম্যাচ বেনফিকা ও বায়ার্নের বিপক্ষে। এই দুটি ম্যাচের যেকোনো একটিতে জিততে হবে বার্সাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD