শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আড়ানীর হলুদ রপ্তানি হবে বিদেশে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

আমের মতো রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর হলুদ বিদেশে রপ্তানি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় পাবনা, গাঙ্গীয়া, সোনামুখী, ডিমলা বারী-১ প্রভৃতি জাতের হলুদ চাষ হয়। গাঙ্গীয়া জাতের হলুদ ভালো ফলন হয়। এ জাতের হলুদ আকারে মোটা এবং রং অন্যান্য হলুদের তুলনায় ভালো। প্রতি বিঘা জমিতে ৪৫ থেকে ৫০ মণ উৎপাদন হয়। হলুদ চাষে জৈবসার ব্যবহারে খরচ খুব কম হয়। বিঘাপ্রতি সার ও বীজসহ খরচ হয় প্রায় আট থেকে ১০ হাজার টাকা। এক বিঘা জমির কাঁচা হলুদ প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

বাগানের ছায়াযুক্ত জমিতে হলুদ চাষ ভালো হয়। এক সাথে ফল ও হলুদ দুটো পাওয়া যায়। সরকারিভাবে বীজ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হলে আগামীতে অনেক চাষি হলুদ চাষ করতে আগ্রহী হবে।

এ বিষয়ে আড়ানীর হলুদ ব্যবসায়ী একরামুল হক সনত বলেন, এ এলাকার হলুদের সুনাম দেশব্যাপী রয়েছে। প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার হাটে হলুদ কিনে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, খুলনাসহ বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। বর্তমানে ৪০ কেজি শুকনা হলুদ সাড়ে তিন হাজার টাকা থেকে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, উপজেলার পাশ দিয়ে বড়াল নদী বয়ে যাওয়ায় জমিতে বৃষ্টির পানি জমে থাকে না। উঁচু ও ছায়াযুক্ত জমিতে হলুদের ফলন ভালো হয়। উপজেলার হলুদ আমের মতো বিদেশে রফতানি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

উপজেলায় সাড়ে ৬০০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ৮ হাজার ৩০০ মেট্রিক টন। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১০ হাজার মেট্রিক টন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD