শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৪ মাছের দাম ১৮ লাখ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

বরগুনার পাথরঘাটা উপজেলার বাংলাদেশ মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) পাইকারি বাজারে চারটি দাতিনা মাছ বিক্রি হয়েছে ১৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকায়। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুর ১টার দিকে পাইকারি বাজারের আর কে ফিসের মৎস্য আরতদার নজরুল ইসলাম প্রকাশ্যে ডাকে মাছ চারটি বিক্রি করেন।

মাছ চারটির ওজন হয়েছে ৯০ কেজি। বিএফডিসি বাজারের মৎস্য পাইকার মোস্তফা আলম নগদ টাকায় মাছগুলো ক্রয় করেন।

নজরুল ইসলাম জানান, তার এক দাদোনভোগী জেলে বেল্লাল হোসেন সুন্দরবন সংলগ্ন সাগরে কোড়াল মাছ ধরার জন্য মঙ্গলবার রাতে জাল ফেলে ২ ঘণ্টা পর জাল উঠালে ওই জালে চারটি মাছ ধরা পরে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলেরা ওই মাছ পাথরঘাটা বিএফডিসি ঘাটে পাইকারি মাছ বাজারে আনলে আড়ৎদারের মাধ্যমে পাইকারি বাজারে মাছ চারটি বিক্রির জন্য উঠাতে মাছ চারটি ক্রয়ের জন্য ১২জন পাইকার অংশ নেয়। পরে সর্বোচ্চ ডাকে মোস্তফা আলম মাছ চারটি ক্রয় করেন। মাছ চারটি প্রতি মণ সাত লাখ ৯০ হাজার টাকা করে দাম পড়েছে।

মোস্তফা আলম বলেন, ‘এই মাছ আমার বৈজ্ঞানিক নাম জানা নেই। তবে জেলেদের ভাষায় অনেকে বলে দাতিনা আবার কেউ বলে ভোল মাছ। মাছগুলো আমি ভারতের বাজারে বিক্রি করব। এই মাছে আমার লাখ টাকার মতো ব্যবসা হতে পারে। মাছগুলো দেখতে কোরাল মাছের মতো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD