হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামে থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, আবদুর রউফ ও তার স্ত্রী আলেয়া আক্তার।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানিয়েছেন, উপজেলার নরপতি গ্রামের আবদুর রউফ সকাল সাড়ে ৯টার দিকে ঘরের দরজা না খোলায় এক ব্যক্তি ঘরটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দেখতে পায় স্বামী-স্ত্রী মরদেহ একই রশিতে ঝুলে রয়েছে। এ ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা কিছুই বলা যাচ্ছে না।