শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লঞ্চঘাট ফাঁকা, সড়কে চরম ভোগান্তি যাত্রীদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় বরিশালেও চলছে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। একই প্রতিবাদে গত দুইদিন ধরে বরিশালে ছোট লঞ্চ (একতলা বিশিষ্ট) চলাচল বন্ধ রয়েছে। তবে শনিবার (৬ নভেম্বর) রাতে বরিশাল থেকে ঢাকা রুটে ছেড়ে যায়নি কোন লঞ্চ।

এতে চরম দুর্ভোগে পড়েছে বাস-লঞ্চযাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প পরিবহনে যাতায়াতে কয়েকগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, রোববার ( ০৭ নভেম্বর) সকাল থেকে বরিশালের স্থানীয় নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী না জেনে লঞ্চঘাটে এসে ফিরে যাচ্ছের। কেউ আবার অপেক্ষা করছে লঞ্চ চলাচলের সিদ্ধান্তের ওপর। তবে ঘাটে লঞ্চগুলো নোঙর করা থাকলেও টার্মিনাল একদম ফাঁকা রয়েছে। বন্ধ রয়েছে টিকিট কাউন্টার।

এছাড়াও সড়কপথে বাস চলাচল বন্ধ থাকায় কয়েকগুণ ভাড়া দিয়ে মাহেন্দ্রা, ইজিবাইক, অটোরিকশায় যে যার মতো করে গন্তব্যে যাচ্ছেন।

আবু সোলায়মান নামে স্থানীয় ইচলাদীর একযাত্রী জানান, নথুল্লাবাত বাসস্ট্যান্ড থেকে ইচলাদী বাসে ৩০ টাকা ভাড়া নিতো। কিন্তু আজ দুপুরে ইচলাদী যেতে মাহেন্দ্রায় ৭০ টাকা চাইছে। পড়ে ৬০ টাকায় রাজি হয়েছে।

নিশাত তামান্না নামে এক লঞ্চযাত্রী জানান, শনিবার বিকেলে লঞ্চ চলাচল বন্ধ ছিলো জানতাম। মনে করছিলাম আজ চলবে। তাই বরিশাল লঞ্চঘাটে আসছি। কিন্তু এসে দেখি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এখন অপেক্ষা করছি কখন ছাড়বে। না হলে আত্মীয়র বাড়িতে ফিরে যাবেন।

ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার ঘোষণা দিলে একইসঙ্গে ভাড়া কত বাড়বে সে ঘোষণাও দিতে হবে। কিন্তু শুধু তেলের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে, ভাড়ার বিষয়ে কিছু বলা হয়নি।

তাই সারাদেশের ন্যায় বরিশালেও চলছে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট। হয় তেলের দাম কমাতে হবে, নইতো ভাড়া বৃদ্ধি করতে হবে। তা না হলে ধর্মঘট চলবে। তবে বিষয়টি সুরাহার জন্য ঢাকায় বৈঠক চলছে। বৈঠকের সিদ্ধান্তের পর জানা যাবে ধর্মঘট থাকবে? না বাস-পণ্যবাহী পরিবহন চলবে।

স্থানীয় লঞ্চমালিকরা জানান, ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। এতে বরিশাল-ঢাকা রুটের ট্রিপ প্রতি ৬০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ বেড়েছে। এ অবস্থায় যাত্রী প্রতি ভাড়া বাড়ানো না হলে লঞ্চ চলানো সম্ভব নয়। আবার যাত্রীরা খরচ অনুযায়ী বাড়তি টাকা দিতে অনাগ্রহী।

লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, জ্বালানি তেলের দাম বাড়ালে সেই বাড়তি টাকা যাত্রীদের ওপর পড়ে। তবুও যাত্রীদের কথা বিবেচনা করে লোকসান মেনে পূর্বের নির্ধারিত ভাড়া নিয়ে এক দিন যাত্রী পরিবহন করা হয়েছে। কিন্তু প্রতিদিনতো আর লোকসান দেওয়া সম্ভব না।

উল্লেখ্য, শুক্রবার (০৫ নভেম্বর) ভোর থেকে নগরীর রুপাতলি, নথুল্লাবাত বাসস্ট্যান্ড ও ট্রাক টার্মিনালে বাস-ট্রাক থামিয়ে ধর্মঘট পালন করছেন শ্রমিক ও মালিক পক্ষের লোকজন। পাশাপাশি মহাসড়ক ও আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান করছে।

এর আগে বুধবার জ্বালানি তেলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ইতিমধ্যে এই দাম কার্যকর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD