কুমিল্লা নগরের নানুয়া দিঘির উত্তর পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি অস্থায়ী পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মাইনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে খাগড়াছড়ি জেলার সাজেক এলাকা থেকে গ্রেফতারের পর রাতেই পুলিশ তাকে কুমিল্লায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি থানার ওসি আনওয়ারুল আজিম জানান, নগরীর নানুয়ার দিঘির পাড় পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনায় মণ্ডপের উদযাপন কমিটির করা মামলায় মাইনুদ্দিন আহমেদ বাবুকেও আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
রোববার পুলিশ বাবুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করবে। সহিংসতায় তার সঙ্গে কারা জড়িত ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
কুমিল্লার ঘটনায় বাবু ছাড়া আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম