শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এক সঙ্গে জন্ম, এক সঙ্গে মৃত্যু আদিবা-আরিফার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

জন্ম তাদের একসঙ্গে। মিলিয়ে বাবা-মা নাম রাখেন আদিবা ও আরিফা। দুই বোন দেখতেও প্রায় এক। এজন্য নতুনদের জন্য আদিবা বা আরিফাকে আলাদা করে খুঁজে বের করতে সময় লাগত কিছুক্ষণ। দুই বছর বয়সেই পানিতে ডুবে মৃত্যু হয় তাদের। জন্ম-মৃত্যুর সঙ্গী হলো আদিবা এবং আরিফা।

তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম গ্রামের আলী হোসেনের কন্যা। রবিবার (৭ নভেম্বর) সকালে পানিতে ডুবে আদিবা ইসলাম ও আরিফার মৃত্যু হয়।

পুলিশ ও দুই শিশু স্বজনেরা জানান, সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে খেলা করছিল আদিবা ও আরিফা। এক পর্যায়ে সবার অজান্তে হঠাৎ করে তারা পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্বজনসহ এলাকাবাসী পুকুরের পানিতে ডুবে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে দুই শিশু ভেসে ওঠে। তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

দুই জমজ কন্যাশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, পুকুরের পানিতে খেলা করার সময় তারা তলিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধির মাধ্যমে দুই শিশুকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD