শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

স্ত্রীর সাথে থাকছেন না মিশা সওদাগর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

 

সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস ছড়িয়েছে ব্যাপক হারে। আর সেই সঙ্গে করোনা ছড়িয়েছে এখন বাংলাদেশেও। দিন দিন সময়ের সাথে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে প্রচলিত লকডাউনের আটকা পড়েছিল দেশের সাধারন মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের সাথে সম্পৃক্ত সকলেই। আর ঠিক সময়ে অন্য সবার মতোই ঢাকায় নিজের ঘরে অবস্থান করছেন শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। অন্যদিকে স্ত্রী মিতু দুই সন্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চলচ্চিত্র ও শিল্পীদের প্রতি দায়বদ্ধতা থেকে স্ত্রী-সন্তান থেকে দূরে আছেন বলে জানিয়েছেন মিশা।

মিশা-মিতু দম্পতির বড় ছেলে ওয়ালিদ হাসান যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। সময় পেলেই স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেতা। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে ফেরেন মিশা সওদাগর। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মিশা জানান, ‘ঈদে আমার কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তির আগে ছবির কিছু কাজ থাকে, যেখানে শিল্পীকে প্রয়োজন হয়। মার্চে নতুন ছবির শুটিংও শুরু হওয়ার কথা ছিল। তাই যুক্তরাষ্ট্র থেকে ফেব্রুয়ারিতে ঢাকায় আসি। করোনা শুরু হওয়ার পর সবই বন্ধ হয়ে যায়। ইচ্ছে করলে লকডাউনের আগেই স্ত্রী-সন্তানের কাছে ফিরতে পারতাম। তবে চলচ্চিত্র আর শিল্পীদের প্রতি দায়বদ্ধতা থেকে আর তাদের কাছে যাওয়া হয়নি। আজ তারা পৃথিবীর এক প্রান্তে, আমি আরেক প্রান্তে।’

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD