শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউজিল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল আফগানরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ভারতীয় দল। কারণ আফগানরা হারলেই ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতে হবে কোহলিদের। আবুধাবিতে অনুষ্ঠিত এমন ম্যাচে টস জিতে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করেছে আফগানরা।

আফগানিস্তানের মোট রানের অর্ধেকেরও বেশি বেশি এসেছে নাজিবউল্লাহ জাদরানের ব্যাট থেকে। ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া গুলবাদিন নাঈব ১৫ ও মোহাম্মদ নবী ১৪ রান করেন।

আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), গুলবাদিন নাঈব, করিম জানাত, রশিদ খান, নাভিন-উল-হক, হামিদ হাসান, মুজিব-উর-রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারি মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD