রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

অভিনেতা সুশান্তের মৃত্যুতে প্রেমিকা রিয়ার বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হয়েছে।

কুন্দন কুমার নামে বিহারের এক ব্যক্তি মুজাফফরপুর আদালতে এই মামলা করেছেন। খবর এই সময়।

প্রধান বিচারপতির কাছে পিটিশন দাখিলের পর সুশান্তের ওই ভক্ত জানিয়েছেন, প্রাণোচ্ছ্বল অভিনেতা হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে পারেন না। নিশ্চয় এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে।

এর আগে সুশান্তকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে একই আদালতেই সালমান খান, করন জোহর, সঞ্জয় লীলা বনশালী ও একতা কাপুরের বিরুদ্ধ মামলা হয়।

অভিনেতা সুশান্তের মৃত্যুর পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন রিয়া।

ইতিমধ্যে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা বান্দ্রা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে রিয়া তদন্তকারীদের জানিয়েছেন, সুশান্তের সঙ্গে লকডাউনে একসঙ্গে থাকতে শুরু করলেও শেষে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। এমনকি সম্পর্ক থেকে বেরিয়েও আসতে চেয়েছিলেন তিনি।

ঝগড়া হলেও দুজনের মধ্যে কথা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, এমন নয়। ফোন, মেসেজ এমনকি ভিডিও কলেও কথা হতো।

রিয়ার ফোনে দুজনের ব্যক্তিগত মুহূর্তের অসংখ্য ছবিও পাওয়া গেছে।

সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়াসহ এখনও পর্যন্ত ১৩ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেই তালিকায় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া থেকে মহেশ শেট্টি, সুশান্তের রাঁধুনি, পরিচারিকা, কেয়ারটেকার সবাই আছেন।

প্রসঙ্গত গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রা ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে পোস্টমর্টেমের রিপোর্টে জানানো হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD