শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

ঈদে আসছেন আরিফিন শুভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

 

ঈদে আসছে আরিফিন শুভ’র নতুন গান! শিরোনামটা এমন হতে পারতো। কিন্তু আরিফিন শুভ তো আর গায়ক নন, তিনি হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক। সেকারণে ওভাবে লেখা গেলো না শিরোনামটা।

নায়ক হলেও শুভ যে ভালো গান গায় এই কথা প্রায় অনেকেই জানেন। এর আগে ভালো গান গাওয়া থেকে শুভ গায়ক হয়েছেন নিজের ‘অগ্নি’ সিনেমায় ‘ডুবে যায়’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে। ২০১৪ সালের পর আবার এই নায়কের কণ্ঠে শোনা যাবে গান। ‘মনটা বোঝে না’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন শুভ। যা শুভ’র নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে আসছে ঈদে।

জানা গেছে, আরিফিন শুভ’র নতুন এই গানের কথা লিখেছেন কে জিয়া, সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির। বর্তমানে গানটির ভিডিও সম্পাদনার কাজ চলছে।

এ প্রসঙ্গে শুভ জানিয়েছেন, যেহেতু ঈদে আমার সিনেমা আসছে না তাই এটা আমার ভক্তদের জন্য ঈদ উপহার। অনেক বছর পর গাইলাম। ইচ্ছা ছিলো দেশের বাইরে মিউজিক ভিডিও করে গানটা প্রকাশ করার। কিন্তু করোনার জন্য তা আর হলো না। আমার বাসায় গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। দৃশ্য ধারণ করেছেন আমার স্ত্রী অর্পিতা। ও অনেক আগে থেকেই ফটোগ্রাফি করে। গানটি ঈদে উপলক্ষে আমার ইউটিউবে মুক্তি পাবে। যদিও এখনো মুক্তির তারিখ নির্দিষ্ট করা হয়নি।

এদিকে ঈদে মুক্তির অপেক্ষায় ছিলো আরিফিন শুভ অভিনীত আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। যদিও করোনা পরিস্থিতিতে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। এছাড়া শুটিং শেষ করেছেন ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পর্বের। এর বাইরে করোনার কারণে শুটিং স্থগিত আছে শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার। শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD