বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

একদিনে করোনার রেকর্ড সংক্রমণ শনাক্ত করলো ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : একদিনে করোনার রেকর্ড সংক্রমণ শনাক্ত করলো ভারত। ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ। বিশ্বের ৮ম দেশ হিসেবে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বুধবারই প্রাণ গেছে সাড়ে তিনশ মানুষের। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যুহার ২ দশমিক ৮ থেকে বেড়ে ৩ দশমিক ৪ ছুঁয়েছে।

সবচেয়ে বড় হটস্পট মহারাষ্ট্র। ওই প্রদেশে ভাইরাসে আক্রান্ত এক লাখ ১৬ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় পাঁচ হাজার। প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাটসহ অন্যান্য রাজ্যে।

এদিন রাজ্যভিত্তিক সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করেছে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দেশটির প্রায় দু’লাখ মানুষ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD