মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত: সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্তে অনড় মালয়েশিয়া ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ আমরা এখন আঞ্চলিক শীর্ষ শক্তি, বৈশ্বিক শক্তিগুলোরও প্রতিদ্বন্দ্বী: ইরান সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন চিফ হুইপ

এসএসসি’র ফল মে মাসেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : চলতি মাসেই প্রকাশিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এ জন্য প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি বাড়লেও অনলাইনে ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক সদস্য সোমবার (১১ মে) সময় সংবাদকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এ মাসেই ফল প্রকাশ করবো, আমরা প্রস্তুতি নিচ্ছি। ছুটি বাড়লেও অনলাইনে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসেই ফল পাবে।

গত ৩ ফেব্রুয়ারি এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হয়।

পরীক্ষার পর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে সেটা সম্ভব হয়নি। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD