সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

কর্মী ছাঁটাইয়ের পর নিজের চাকরিও বাঁচল না!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

 

করোনার এই দুঃসময়ে অনেকেই চাকরি হারাচ্ছেন! খরচ কমাতে ছাঁটাইয়ের পথ বেছে নিচ্ছে অনেক প্রতিষ্ঠান। ক্রিকেট অস্ট্রেলিয়াও তেমনটাই করেছে। গত এপ্রিল থেকে হেড অফিসের ৮০ ভাগ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে তারা। ছাঁটাইও হয়েছে।

করোনার আর্থিক ক্ষতি পোষাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী (সিইও) কেভিন রবার্টস এমন কঠোর সিদ্ধান্ত নেন। তবে শেষ পর্যন্ত নিজের চাকরিটাও বাঁচাতে পারছেন না তিনি। সোমবার অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে এসেছে, বিকল্প প্রধান নির্বাহী বাছাই করতে বোর্ডের সদস্যরা এক জরুরী সভা সেরে ফেলেছেন।

অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে বলেই খবর অস্ট্রেলিয়ার গণমাধ্যমের। তবে সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর পক্ষ থেকে এই ব্যাপারে যোগাযোগ করা হলে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেউ মুখ খুলতে রাজি হননি।

করোনার এই সময়টায় বোর্ড পরিচালনায় অদক্ষতার পরিচয় দিয়ে সমালোচিত হয়েছেন রবার্টস। বোর্ডের কর্মচারী-খেলোয়াড়দের বেতন প্রায় পুরোটাই কাটার সিদ্ধান্ত নিলেও তিনি নিজে তার বেতনের ৮০ ভাগই পাচ্ছিলেন।

এত অর্থ সাশ্রয়ের চেষ্টার মধ্যে আবার কমনওয়েলথ ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেটা নিয়েও অনেক কথা শুনতে হয়েছে কেভিন রবার্টসকে।

এছাড়া ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের জন্য পার্থকে ভেন্যু না করায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্টেট অ্যাসোসিয়েশনের অসন্তোষ ক্রয় করেন রবার্টস। সবমিলিয়ে বহুমুখী চাপে পড়ে যান ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিইও। বোর্ডের সদস্যরা তাই তাকে সরিয়ে দেয়ার ব্যাপারে একমত হয়েছেন। এখন আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD