সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

চমকে দিলেন ফারিণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বহুমাত্রিক প্রতিভার অধিকারী অভিনেত্রী, সংগীতশিল্পী, মডেল ও প্রযোজক তাসনিয়া ফারিণ। পেয়েছেন চিত্রনায়িকার তকমাও। কারণ এরই মধ্যে রুপালি পর্দায় বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। এবার পূর্বের ঘোষণা অনুযায়ী প্রকাশ পেল তার নতুন গান ‘মন গলবে না’। যেটি তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর প্রথম মিউজিক ভিডিও।

তবে এবার শুধু গায়িকা হিসেবেই নয়, নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হলো ফারিণের। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের নির্দেশনায় ভিডিওতে মডেল হিসেবেও রসায়ন জমিয়েছেন ফারিণ ও ইমরান।

ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর বর্ণনায় গানটিকে আবেগ ও সুরের এক নিবিড় মেলবন্ধন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই মিউজিক ভিডিওতে ফারিণ হয়ে ওঠেন এক আইটেম কুইন! তাকে দেখা গেছে নানা রূপে, নানা ঢঙে। কখনো লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিংপুলের ধারে খুনসুটিতে মেতেছেন, আবার কখনো সাদা পোশাকে গুহার আদলে তৈরি সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে তাল মিলিয়েছেন। আবার কখনও কালো রহস্যময় সাজে কিংবা সোনালি জাঁকজমকপূর্ণ পোশাকে আগুনের শিখার মাঝে ছড়িয়েছেন গ্ল্যামার।

এদিকে, দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় ফারিণের সাবলীল অভিনয় দেখে অভ্যস্ত দর্শকেরা। এবার তার সুরেলা কণ্ঠ শুনে রীতিমতো চমকে গেছেন তারা। অভিনয়ের জাদুর পর গানের গলাতেও যে তিনি এতটা পারদর্শী, তা যেন বিশ্বাসই হতে চাইছে না অনেকের। অভিনেত্রী ফারিণের এমন গায়কিতে শ্রোতামহলে ব্যাপক উচ্ছ্বাসের পাশাপাশি বিস্ময়ও তৈরি হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD