বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চলতি মাসে স্বল্পমেয়াদি বন্যা, দুটি নিম্নচাপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

চলতি মাসে বর্ষা মৌসুমের বৃষ্টি শুরু হবে। জুনের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এ মাসে একটি থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুন মাসে বঙ্গোপসাগরে একটি থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

এছাড়া মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘আমরা আশঙ্কা করছি, এ মাসের শেষের দিকে এই বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে। বিশেষ করে পূর্বাঞ্চলে এর সম্ভাবনা বেশি। এখনও দেশের নদ-নদীতে পানি একটু বেশি আছে মনে হয়।’

আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘জুনের মাসের মাঝামাঝির পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সাময়িক বন্যা হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলে এই বন্যার সম্ভাবনা বেশি।’

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD