সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

চিরবিদায় সুশান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

 

চিরবিদায় সুশান্ত সিং রাজপুত। সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় সুবারবান ভিলে পার্লের পবন হংস শ্মশানে সম্পন্ন হয়েছে বলিউডের এই অভিনেতার শেষকৃত্য। এসময় সেখানে উপস্থিত ছিলেন- পরিবারের সদস্য, বড় এবং ছোট পর্দার তারকারা।

সহশিল্পীকে শেষবারের মতো বিদায় জানাতে শ্মশানে এসেছিলেন শ্রদ্ধা কাপুর, রণবীর শোরে, রাজকুমার রাও, বিবেক ওবেরয়, ঋত্বিক, কৃতি শ্যানন, পরিচালক অভিষেক কাপুর, ক্রিস্টেল ডি’সুজা, মুকেশ ছাবরাসহ অনেকে।

এর আগে দুপুরে ভালোবাসার মানুষটিকে শেষবার দেখতে ড. আর.এন কুপার মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে গিয়েছিলেন রিয়া চক্রবর্তী।

রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। এই হাসপাতালেই হয়েছে সুশান্তের ময়নাতদন্ত।

ভারতীয় চ্যানেল স্টারপ্লাসে প্রচারিত ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়ালের মধ্য দিয়ে ২০০৮ সালে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপর ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জি টিভিতে প্রচারিত ‘পবিত্র রিশতা’তে মানব চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিলেন প্রয়াত এই তারকা।

টেলিভিশনে সফলতা অর্জনের পর ২০১৩ সালে ‘কাই পো চে’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুশান্ত সিং রাজপুতের। যার জন্য সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঘরে তুলেছিলেন সুশান্ত।

একই বছর মুক্তি পায় তার অভিনীত ‘শুদ্ধ দেশি রোমান্স’। এরপর ২০১৫ সালে ডিটেকটিভ থ্রিলার ‘বোমকেশ বক্সি’তে কাজ করেন তিনি। ৩৪ বছর বয়সী এই তারকাকে দেখা গেছে আমির খানের ‘পিকে’তে।তবে সুশান্ত তার ক্যারিয়ারে সফলতা পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এমএস ধোনির জীবনী নিয়ে নির্মিত ‘এমএম ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে কাজ করে। এটি ছিলো তার টার্নিং পয়েন্ট। এর সুবাদে ফিল্মফেয়ারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন তিনি। এছাড়াও তার অভিনীত ‘কেদারনাথ’ বাণিজ্যিকভাবে বেশ সফলতা অর্জন করেছিলো।

গত বছর মুক্তি পায় সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোড়ে’। আর এটিই ছিলো বলিউডের এই অভিনেতার শেষ ছবি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD