সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ

চীনের প্রতি ঘৃণা, পুরস্কার ফিরিয়ে দিলেন জিৎ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

সম্প্রতি ভোটের মাধ্যমে একটি ডিজিটাল অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা জিৎ। কিন্তু চীনা সংস্থা স্পনসর হওয়ার কারণে সেরা অভিনেতার পুরস্কার ফেরালেন ‘পাওয়ার’ খ্যাত এ অভিনেতা।

জিৎ বলেন, ‘আমার যেসকল ভক্তরা মূল্যবান সময় ব্যয় করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের ধন্যবাদ জানাই। আমার সেই সমস্ত ভক্ত ও অন্যান্য লোকজনকে ধন্যবাদ জানাচ্ছি। পুরস্কার পেলে কার না ভালো লাগে। কিন্তু দেশের জন্য এই পুরস্কার গ্রহণ করা আমার জন্য মোটেও সুখকর নয়। সীমান্তে গিয়ে আমরা আমাদের সৈনিকদের মতো লড়াই করতে হয়ত পারব না, তবে নিজের দেশের জন্য এইটুকু করতেই পারি।’

‘সাথী’ খ্যাত এ নায়ক আরো বলেন, আপনারা হয়ত অনেকে জানেন না যে এই পুরস্কারের সঙ্গে একটি চীনা কোম্পানি রয়েছে। এ কারণে আমি পুরস্কার নিতে চাচ্ছি না। আমার কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তবে যেহেতু ওই দেশের সঙ্গে আমার দেশের সম্পর্ক এই মুহূর্তে ভালো নয়। চীনের আগ্রাসনে আমাদের সেনাদের জীবন যাচ্ছে। এই পরিস্থিতিতে এই পুরস্কার গ্রহণের জন্য আমার মন সায় দিচ্ছে না।’

প্রসঙ্গত, বেশ কিছুদিন থেকে লাখাদ সীমান্তে চীন-ভারতের মধ্যে উত্তেজনা চলছে। এঘটনায় বেশকিছু ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। এরপর চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। দেশটির অভিনেতা-অভিনেত্রীরাও চীনা পণ্য ব্যবহারের বিরুদ্ধে প্রচারণা করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD