সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন
করোনা ইস্যু

ঢাকার যে আট হাসপাতাল থেকে ছাড় পেলেন ৬২৪ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার আট হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৬২৪ জনের ছাড় পাওয়ার তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

রোববার (০৩ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে তিনি এতথ্য জানান।

নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটির মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড় পেয়েছেন ৬২৪ জন। এর মধ‌্যে ‍কুয়েত-মৈত্রী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২৯৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ২১৩ জন, সংক্রমণব্যাধি হাসপাতাল থেকে ৮ জন, ঢাকা মহানগর হাসপাতাল থেকে ৩৮ জন, রিজেন্ট হাসপাতাল থেকে ১৫ জন, সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল থেকে ২২ জন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে ২৬ জন এবং মিরপুর লালকুঠি হাসপাতাল থেকে ৪ জন। এগুলোই ঢাকা সিটির হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পাওয়ার সংখ্যা।

নতুন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি রোগী সুস্থতার যে ক্রাইটেরিয়া ঠিক করেছে সে অনুযায়ী এসব রোগী হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগ থেকে ৪৩৯ জন ছাড় পেয়েছেন বলেও জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ৬৬৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৫৫ জনে দাঁড়িয়েছে।

আর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন। এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ১৭৭ জনে দাঁড়িয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD