সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

তাড়াইলে ২ বছরের শিশুসহ একই পরিবারে ৪ জন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ২ বছরের শিশুসহ একই পরিবারে ৪ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার নমুনা পরীক্ষার এ রিপোর্ট পাওয়ার পর উপজেলা সদরের সহিলাটি গ্রামের খানবাড়িসহ আশপাশের বাড়ি-ঘর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, প্রথমে তাড়াইল বাজারের ব্যবসায়ী সহিলাটি খানবাড়ির ওই ব্যক্তির শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে তার পরিবারের সদস্যদের মধ্যেও সংক্রমণ ঘটে। পরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।

নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে তাড়াইল উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। তবে ২৮ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।

তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, করোনা সংক্রমণের খবর পাওয়ার পর সহিলাটি গ্রামের ওই বাড়িসহ আশপাশের বাড়ি-ঘর লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD