শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

তিন ঘণ্টা হাসপাতালে ঘুরে মারা গেল ছেলে, খবর শুনে বাবারও মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ছেলের মৃত্যু হয়েছে শুনে হার্ট অ্যাটাকে মারা গেছেন বাবাও। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ছেলে রিমন সাউদ (২৪) মারা যাওয়ার খবর শুনে হার্ট অ্যাটাক করেন বাবা ইয়ার হোসেন (৬০)। ছেলের মৃত্যুর এক ঘণ্টা পর বাবাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ সরদারপাড়া এলাকায় সোমবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে। এতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। মৃত রিমন সাউদের করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনও তার রিপোর্ট পায়নি পরিবার।

রিমন সাউদের চাচাতো ভাই মাসুম সাউদ বলেন, রোববার রাত ৩টার দিকে অসুস্থবোধ করলে রিমন সাউদ নিজ বাড়ির দোতলা থেকে নেমে গাড়িতে ওঠে। পরে তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাই। কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় কোনো হাসপাতাল ভর্তি নেয়নি। অবশেষে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন আমার চাচা ইয়ার হোসেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৭টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার চাচা সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD