সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

দী‌পিকাকে পেতে ২২ কো‌টি টাকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

বলিউডের প্রথম সা‌রির না‌য়িকা‌দের মধ্যে এ সময়ে অন‌্যতম দী‌পিকা পাড়ুকোন। পা‌রিশ্রমিক হাঁকানোর দিক থেকেও বেশ এ‌গিয়ে তি‌নি।

এবার ‘বাহুবলি’ খ্যাত নায়ক প্রভাসের বিপরীতে অ‌ভিনয় করতে যা‌চ্ছেন দী‌পিকা। প্রভা‌সের সঙ্গে এ অ‌ভিনেত্রীর অ‌ভিনয় করার কথা এরই ম‌ধ্যে জেনেছেন দর্শক। বর্তমানে আলোচনা হচ্ছে এ ছবিতে দী‌পিকার পা‌রিশ্রমিক নি‌য়ে।

এ ছ‌বি‌তে তার কত পা‌রিশ্রমিক? জান‌লে অ‌নেকের চোখ কপা‌লে উঠ‌বে হয় তো! ভারতীয় এক গণমাধ‌্যম সূত্রে জানা গেল, বাহুবলীর সঙ্গে অ‌ভিনয় করতে ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন দী‌পিকা। যা বাংলাদেশি টাকায় ২২ কোটিরও বেশি।

এখন সিনেমার নায়কদের মতই পা‌রিশ্রমিক নেন এই না‌য়িকা। তবে এই ছবিতে অভিনয়ের জন্য ৫০ কোটি রুপি নিচ্ছেন প্রভাস।

প্রভাস ও দীপিকা জুটির প্রথম সিনেমা হবে এ‌টি। সম্প্রতি ইনস্টাগ্রামে এ সিনেমায় অভিনয়ের অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘খুবই শিহরিত আ‌মি। আমার বিশ্বাস অসাধারণ একটি জার্নি হতে চলেছে আমাদের। শু‌টিং শুরুর অ‌পেক্ষায় আ‌ছি।’

সিনেমাটি পরিচালনা করছেন নাগ অশ্বিন। ‘বিজয়ন্তি মুভিজ’-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন অশ্বিনি দত্ত, স্বপন দত্ত ও প্রিয়াঙ্কা দত্ত।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD