সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

দেশে অনেকে নির্দেশনা মানছেন না ফলে সংক্রমিত হয়ে যাচ্ছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

লাইট নিউজ প্রতিবেদক: জনগণ যদি আরও সচেতন হয় এবং নিজেকে সুরক্ষিত রাখে তবে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেকে নিজেই সুরক্ষিত করতে হবে। অনেকে যথাযথভাবে নির্দেশনাগুলো মানতে চাইছেন না। ফলে অনেকে সংক্রমিত হয়ে যাচ্ছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য নির্দেশনাগুলো মানার সঙ্গে সবধরনের জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে মক্কা-মদিনা, ভ্যাটিক্যান সিটি থেকে শুরু করে সব জায়গায় সব জমায়েত বন্ধ করা হয়েছে। সবাইকে আরও সচেতন হতে হবে।

এপ্রিল মাসটা করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকির কথা পুনঃরুল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগেই বলেছি এপ্রিল মাসটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এপ্রিল মাসটা আমাদের কষ্টের হবে। এ মাসটা আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ইউরোপ-আমেরিকা থেকে বাংলাদেশে করোনা সংক্রমণ কম ছড়ানো এবং কম হতাহতের কথা কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জনগণ যদি আরও সচেতন হয়, নিজেকে আরও সুরক্ষিত করে তবে বাংলাদেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করা যাবে। রোগের প্রাদুর্ভাবটা যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD