বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত স্বামীর মরদেহ নিলেন স্ত্রী জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের যুদ্ধে সামরিক সরঞ্জামের চেয়ে ‘জাতীয় ঐক্য’ বেশি গুরুত্বপূর্ণ: ইরানের সেনাপ্রধান এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: শামা ওবায়েদ শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে: ডা. জাহেদ দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

নাটোরে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শালা-দুলাভাই নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক :  দুলাভাইয়ের সাথে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইসহ রিফাত নামে এক স্কুল ছাত্রের। গতকাল বিকেলে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় দুলাভাই।আর আজ ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত নিহত হয়। নিহত রিফাত বড়াইগ্রামের নগর ইউনিয়নের ব্রক্ষত্র পার গোপালপুর গ্রামের মোশারফ খাঁনের ছেলে। ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান ও স্থানীয়রা জানায়,রিফাত তার দুলাভাই উপজেলার কদমসাথুরি গ্রামের আলহাজ মোঃ রুহুল আমিন ব্যাপারীর ছোট ছেলে নুর মোহাম্মদ দুইজনে মোটরসাইকেল নিয়ে বাজারে এসেছিলো। পরে বিকেলে বাড়ি ফেরার সময় আহম্মেদপুর ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলে দুলাভাই নুর মোহাম্মদ নিহত হয় ও গুরুতর অবস্থা রিফাতকে প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ ভোর রাতে রিফাতের মৃত্যু হয়। দুপুরে রিফাতের মরদেহ দাফন সম্পন্ন হয়।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD