শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ফের আলোচনায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

 

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাঝে মধ্যেই বিভিন্ন কর্মকাণ্ডের কারণে খবরের শিরোনাম হন। এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করে ফের আলোচনায় এলেন তিনি।

শ্রাবন্তীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে স্বামী রোশন সিং এবং ছেলে অভিমন্যুকে। ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘আমার পৃথিবী’। এরপরই নেটিজেনদের একাংশের কুৎসিত আক্রমণের মুখে পড়তে হয় তাকে। ছেলে এবং স্বামীকে নিয়ে যেমন করা হয় কটাক্ষ, তেমনি অভিনেত্রীকেও করা হয় আক্রমণ।

সেই ছবিতে কেউ কেউ বলেছেন, ‘আর কয়টা বিয়ে করবেন?’ কেউ বা লিখেছেন, ‘প্রতিটা স্বামী আপনার কাছে পৃথিবী’। তবে এবারও অন্যান্য সময়ের মতো এবারও নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়ে পালটা কোনও মন্তব্য করেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD