শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ইউক্রেনের বন্দি ১৬০ সেনা সদস্যকে ফেরত দিল রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

নতুন করে আবার বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। নতুন বন্দি বিনিময়ে ১৬০ জন ইউক্রেনীয় সেনা সদস্য রুশ বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন।

২৬ জুন (শুক্রবার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছে।
এটি মূলত একটি সমসংখ্যক বন্দি বিনিময় চুক্তি ছিল। যার অধীনে ইউক্রেনও ১৬০ জন রুশ সেনাকে রাশিয়ার কাছে হস্তান্তর করেছে।

মুক্ত হওয়া এই ইউক্রেনীয় সেনাদের সবাই ২০২২ সাল থেকে রাশিয়ার কাছে বন্দি ছিলেন।

এরা সবাই ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, স্টেট বর্ডার গার্ড সার্ভিস এবং স্টেট স্পেশাল ট্রান্সপোর্ট সার্ভিসের সদস্য ছিলেন।
এই যোদ্ধারা মারিউপোল, আজভস্তাল, দোনেৎস্ক, লুহানস্ক, খারকিভ, জাপোরিঝিয়া, কিয়েভ, চেরনিহিভ এবং সুমি অঞ্চলে ইউক্রেনের পক্ষে লড়াই করেছিলেন। এর মধ্যে ১১৫ জনই ছিলেন মারিউপোলের ডিফেন্ডার।

অন্যদিকে ইউক্রেনের কাছ থেকে ফেরত পাওয়া ১৬০ জন রুশ সেনাকে প্রথমে বেলারুশে নেওয়া হয়েছে।

সেখানে রাশিয়ার মানবাধিকার কমিশনারের তত্ত্বাবধানে প্রাথমিক সহায়তা ও চিকিৎসা শেষে তাদের রাশিয়ায় পুনর্বাসনের জন্য পাঠানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD