শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

বিক্রি হল হুমায়ুন ফরিদীর চশমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

 

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীও দেশে করোনা মোকাবেলায় অবদান রাখলেন! তিনি নেই, কিন্তু তার চশমা নিলামে তুলে সেই অর্থ করোনা প্রতিরোধে ব্যয় করার ঘোষণা দেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে চশমাটি বিক্রি হয় ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়।

দেশে করোনা মোকাবেলায় ক্রিকেটারদের অনেকেই তাদের প্রিয় ব্যাটটি নিলামে তুলেছেন। এসময় এগিয়ে আসলেন হুমায়ুন ফরিদীর একমাত্র মেয়ে শারারাত ইসলাম। ‘অকশান ফর অ্যাকশন’ নামের একটি ফেসবুক পেইজ থেকে নিলামের কার্যক্রম পরিচালনা করা হয়। শারারাত ইসলাম ছাড়াও এসময় নিলাম কার্যক্রমের লাইভে অংশ নেন অভিনেতা মিশা সওদাগর, আফজাল হোসেন, আফসানা মিমি, সাজু খাদেম ও ইরেশ জাকের।

গতকাল রাত ১১টায় শুরু হয় নিলাম। বিড শুরু হয় ১ লাখ টাকা থেকে। সেটা গিয়ে থামে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়। চশমাটি কিনে নেন হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি। তাবে ওই ব্যক্তি তার নাম পরিচয় গোপন রাখতে অনুরোধ করেন। নিলামের পুরো অর্থ ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD