বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

বিসিবি থেকে ঈদ উপহার পাচ্ছে ১৬০০ ক্রিকেটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

 

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে দেশের নিম্ন আয়ের মানুষরা। এর ব্যতিক্রম নয় ক্রিকেটাররাও। আর তাই করোনার এই দুঃসময়ে দেশের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সামনেই ঈদুল ফিতর। পরিবার নিয়ে হাসি-খুশিতে উৎসবটা যেন উদযাপন করতে পারে ক্রিকেটাররা। তাই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও স্মরণ করেছে বিসিবি। নারী ক্রিকেটার ছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের ৭৬ ক্লাবে খেলা ১৬০০ ক্রিকেটারকে বোনাস দিচ্ছে তারা।

ঈদ উপহারের আদলে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে ক্রিকেটারদের। এর আগে এসব ক্লাবের অফিস স্টাফদের খাদ্য সহায়তা দেয় বোর্ড।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা আগেও চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার ক্লাব পর্যায়ের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছি আমরা। ঈদের আগেই সবার কাছে তা পৌঁছানোর ব্যবস্থা করছি।

এ তালিকায় রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ১২, প্রথম ও দ্বিতীয় বিভাগের ২০টি করে ৪০, তৃতীয় বিভাগের ২৪ ক্লাব। শিগগির রোজার ঈদের ভাতা পেয়ে যাবেন এ মোট ৭৬ ক্লাবে খেলা খেলোয়াড়রা।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD