শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অতীতের ফ্যাসিবাদ থেকে আগামীর ফ্যাসিবাদ হবে আরও ভয়াবহ : ডা. শফিকুর রহমান রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দী পুলিশ হেফাজতে চট্টগ্রামের চান্দগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল সু চির কারাদণ্ডের মেয়াদ কমালেন প্রেসিডেন্ট হ্লেইং নিজ ক্যাম্পাস জাবিতে মরণোত্তর সম্মাননায় সিক্ত হুমায়ূন ফরীদি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ পাম্পে তেল নিতে গিয়ে আগুনে পুড়ল মাইক্রোবাস রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চলতি সপ্তাহে আসবে আরও ১ লাখ ৬৪ হাজার টন পরিশোধিত জ্বালানি

মক্কা মদিনার দুই মসজিদে ঈদের নামাজ, অংশ নিতে পারবেন না মুসল্লিরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজ হলেও সাধারণ জনগণ অংশ নিতে পারবে না। শনিবার সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পুরোপুরি প্রতিরোধ এবং পূর্ব সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে মক্কার কাবা এবং মদিনার মসজিদে নববিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ইসলাম ধর্মের পবিত্র এ দুই মসজিদে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে না।

দুই মসজিদের প্রেসিডেন্ট শেখ ডা. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি বলছে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজের অনুমতি দিয়েছেন।

আল সুদাইস বলেন, নামাজের মহান রীতিকে সেখানে পুনরায় ফেরানোর জন্য দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ কতটা মরিয়া চেষ্টা করছেন এই সিদ্ধান্ত সেটি তুলে ধরছে।

সৌদি আরবের অন্যান্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। তবে মুয়াজ্জিনরা ভোরবেলা থেকে ঈদের নামাজ পর্যন্ত মাইকে ঈদের তাকবির প্রচার করছেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি সরকার পবিত্র এ দুই মসজিদে তারাবিহ এবং তাহাজ্জুদের নামাজ মুসল্লিদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে মসজিদের সংশ্লিষ্ট কমিটির কিছু সদস্যের উপস্থিতিতে সেখানে তারাবিহ এবং তাহাজ্জুদ অনুষ্ঠিত হয়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD