মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

রামেক হাসপাতালে প্রাণ গেল আরও ১৯ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১১ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ নিয়ে চলতি মাসে ১৯০ জনের মৃত্যু হলো।

রোববার (১১ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। দুইজন মারা গেছেন শারীরিক অন্যান্য জটিলতায়। আর অন্য ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর নয়জন, নাটোরের ছয়জন, নওগাঁর দুইজন এবং পাবনা ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন। এর মধ্যে রাজশাহীর তিনজন এবং নাটোর, পাবনা ও নওগাঁর একজন করে করোনা পজিটিভ ছিলেন।

করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতায় মারা গেছেন নাটোরের আরও দুইজন। অন্য ১১ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি। এর আগেই তারা মারা গেছেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। আর সুস্থ হয়েছেন ৬১ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৫১৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD