শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

মাশরাফির শাশুড়ি করোনা পজিটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মতুর্জা এমপির শাশুড়ি হোসনে আরা। খুলনার ল্যাবরেটরিতে হোসেন আরার পরীক্ষা করা হয়। সোমবার দুপুরে নড়াইলের সিভিল সার্জন আব্দুল মোমেন জানান-‘ ল্যাব কর্তৃপক্ষ আমাকে এই তথ্য জানিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আমি হাতে রিপোর্টটি পাইনি। খুলনার ল্যাব থেকে আমাকে জানানো হয়েছে মাননীয় এমপি মহোদয়ের (মাশরাফি বিন মর্তুজা, নড়াইল ২ আসন) শাশুড়ি এবং তার স্ত্রীর এক ভাগনির করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। তবে এখনো ল্যাব থেকে হোসনে আরার কোন রিপোর্ট আমার কাছে এসে পৌঁছায়নি। আর তার আত্মীয়ের (ভাগনি) টেস্ট রিপোর্ট আমি পেয়েছি তার (মাশরাফি) স্ত্রীর মারফত।’

নড়াইল ২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার স্ত্রীর টেস্ট রিপোর্ট ১৩ জুন, গত শনিবার সংগ্রহ করা হয়েছিল।

নড়াইলের সিভিল সার্জন আব্দুল মোমেন জানান-‘ঈদ-উল ফিতরের পর থেকে নড়াইলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD