বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ

শর্ত মেনে ইফতার কেনাবেচার নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : রাজধানী ঢাকায় ইফতার সামগ্রী কেনাবেচার বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নির্দেশনা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে নগরীর হোটেল ও রেস্টুরেন্টে বা রেস্তোরাঁয় ইফতার সামগ্রী তৈরি ও বিক্রি করা যাবে। পাশাপাশি নগরবাসী সে ইফতার সামগ্রী ক্রয়ও করতে পারবেন।

আজ সোমবার ডিএমপি এক নির্দেশনায় এ কথা জানিয়েছে।

নির্দেশনায় শর্ত হিসেবে বলা হয়েছে, তবে কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতারির পসরা সাজিয়ে প্রদর্শন ও কেনাবেচা করতে পারবেন না। সেইসঙ্গে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করা যাবে না।

নির্দেশনায় আরো বলা হয়, ইফতার বিক্রেতা ও ক্রেতা সবাইকে অবশ্যই করোনা সংক্রান্ত ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেইসঙ্গে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।

অপর এক নির্দেশনায় ডিএমপি দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে। অর্থাৎ এখন থেকে সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD