রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষায় ভূপাতিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস নেতানিয়াহু বাদ, আইজেনকোটকে বেছে নিলেন ইসরাইলের প্রেসিডেন্ট উত্তরার গলি-দোকানে ক্যামেরা হাতে চীনারা, কীসের ভিডিও করছেন তারা? আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

সরকারি চাকরিজীবীদের করোনা চিকিৎসা ফুলবাড়িয়া হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহ, পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া নমুনা সংগ্রহ, পরীক্ষা ও চিকিৎসা সহযোগিতা দিতে চারজন চিকিৎসক ও এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম।

বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, হাসপাতালটিতে সংযুক্ত জনপ্রশাসনের উপ-সচিব মো. দিদারুল ইসলাম নমুনা সংগ্রহ ও পরীক্ষার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশেষ প্রয়োজনে হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত সচিব মুহ. মাহবুবর রহমানের সঙ্গেও যোগাযোগ করা যাবে।

এছাড়া সহযোগিতার জন্য হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট নাজনীন জামান, মেডিকেল অফিসার হাসিবুল ইসলাম ও ফারহানা সুলতানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কন্ট্রোল রুমেও (০১৪০৪৪৩০৮১০, ই-মেইল: skhcovid19contro@gmail.com) যোগাযোগ করতে বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD