মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে সাধারণ নাগরিকদের নতুন নোট দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক ‘জাতীয় নারী শক্তি’র নেতৃত্বে মনিরা, মিতু ও নুসরাত সাংস্কৃতিক কূটনীতি জোরদারে সরকারের পদক্ষেপ ফ্যামিলি কার্ডের উদ্বোধন:প্রথম ধাপে পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, চিকিৎসাধীন দুজনের মৃত্যু ইরানের নারী ফুটবল দলকে আশ্রয় দিতে চাইলেন ট্রাম্প আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্মকর্তা আবদুর রহিমের জানাজায় জামায়াত আমির বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে অভিযান শুরু শাহজালালে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ইয়াবার বড় চালান উদ্ধার

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত ১৬ হাজার, ১৩ হাজারই অভিবাসী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট : সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২৮ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৯ জন।

নগররাষ্ট্রটিতে অন্তত ৩ লাখ ২৩ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করেন। ইতোমধ্যেই তাদের প্রায় ৪ দশমিক ১ শতাংশ, অর্থাৎ ১৩ হাজার ৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে মাত্র ছয়জন সিঙ্গাপুরিয়ান নাগরিক বা স্থায়ী অধিবাসী। বাকি সবাই বিভিন্ন ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক।

এর আগে, বুধবার ৬৯০ জন নতুন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এদের মধ্যেও অন্তত ৬৬০ জন ছিলেন ডরমিটরির অধিবাসী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক সপ্তাহে সিঙ্গাপুরে সম্প্রদায়ভিত্তিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে গড়ে প্রতিদিন ১৭ জনে। দুই সপ্তাহ আগেও সেখানে দিনে অন্তত ২৫ জন এ ধরনের রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার পর্যন্ত দেশটিতে মোট ১ হাজার ১৮৮ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ১৪ জন। এছাড়া আরও চারজন করোনা পজিটিভ ব্যক্তি অন্য কারণে প্রাণ হারিয়েছেন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD