সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন চট্টগ্রাম বন্দরে দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি হয় গাজায় কোনো বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস মঞ্চে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার দেবে যুক্তরাজ্য-কাতার কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৪৯ হাজার

সুশান্তের মৃত্যু, যা বললেন ইরফানের স্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুখ খুললেন ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার। গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। কাই পো চে অভিনেতার মৃত্যুর পর গোটা বলিউড জুড়ে যখন জোর তোলপাড় চলছে, সেই সময় মুখ খুললেন প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী।

সুশান্তের মৃত্যুর পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন সুতপা শিকদার। সেখানেই তিনি সুশান্ত সিংয়ের মৃত্যু নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন অভিমত দেওয়া বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন সুতপা।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারা কারা শেষ ১০ দিন যোগাযোগ করেছিলেন, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে পুলিসের তরফে। পাশাপাশি সুশান্তের মৃত্যুতে বলিউডের ৫ প্রযোজনা সংস্থাকেও নোটিস পাঠানো হয়েছে। সেই সঙ্গে বিহারের মুদফ্ফরপুর আদালতে বনশালি, করণ জোহর এবং এতা কাপুরের বিরুদ্ধেও মামলা দায়ের করেন আইনজীবী সুধীর কুমার ওঝা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD