সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

হজে অংশ নেবে না চার দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ার পর এবার ব্রুনাই হজে অংশ নেবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে। ব্রুনাই দারুস সালাম সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক বোর্নিও বুলেটিন।

ব্রুনাই বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বোর্নিও বুলেটিনের প্রতিবেদনে জানানো হয়েছে, হজযাত্রীরা আসন্ন হজে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করলেও শুক্রবার পর্যন্ত সৌদি সরকারের সিদ্ধান্ত না জানার কারণে ব্রুনাই সরকার আসন্ন হজে প্রস্তুতিমূলক যে ব্যবস্থা নিয়েছিল তা স্থগিত করেছে।

অন্যদিকে, জেদ্দায় অবস্থিত মালয়েশিয়ান হজ মিশনের প্রধান কাউন্সিলর মোহাম্মদ সায়েমী তার দেশের হাজিরা আসন্ন ২০২০ সালের হজে অংশগ্রহণ করছেন না বলে মালয়েশিয়ান সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এদিকে, সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মাকসুদুর রহমান জানিয়েছেন, আসন্ন হজ বিষয়ে সৌদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে মিশনের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি বলেন, স্থানীয়ভাবে যারা হজে অংশগ্রহণ করবেন তাদের হজ পালনের ব্যয় এবং বহির্বিশ্ব থেকে ১০ নাকি ১৫ শতাংশ আর স্থানীয়ভাবে কত সংখ্যক হজযাত্রী অংশগ্রহণ করবেন তা নিয়ে বিশ্লেষণ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD