সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, বাংলায় ভাষণ দেবেন জাতিসংঘে জ্বালানি তেলের দাম ইতিহাসে সর্বোচ্চ, লিটারে বৃদ্ধি ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন

হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক খাবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

 

হৃৎপিণ্ড সুস্থ রাখতে শরীরচর্চার পাশাপাশি সঠিক খাবারও খেতে হবে। আজ আপনাদের জানাব এমন তিনটি খাবার সম্পর্কে, যা হৃদযন্ত্র সুস্থ রাখবে।

পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক এসব খাবার সম্পর্কে জানানো হলো-

প্রোটিনের উৎস ডিম
হৃদযন্ত্রের সুস্থতার জন্য উপকারী হচ্ছে প্রোটিনসমৃদ্ধ ডিম। হার্ট জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায়, প্রতিদিন ডিম খেলে হৃদরোগের ঝুঁকি কমে।
গবেষণায় আরও বলা হয়, প্রতিদিন একটার বেশি ডিম খাওয়া যাবে না।

বেরিজাতীয় খাবার
বেরিজাতীয় খাবার হৃদযন্ত্র সুরক্ষিত রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন এক কাপ (১৫০ গ্রাম) করে ব্লুবেরি খেলে রক্তনালির কার্যকারিতা উন্নত হয়। এটি উচ্চ অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ, যা হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে।

পালংশাক
সবুজ সবজি পালংশাক হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে। এই সবজি ভিটামিন কে’র ভালো উৎস। এতে রয়েছে আরও নানা রকম পুষ্টি উপাদান। এসব পুষ্টি উপাদান হৃৎপিণ্ড সুস্থ রাখতে এবং আর্থ্রাইটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

এ ছাড়া চোখের সুরক্ষায় গাঢ় সবুজ পালংশাক খুবই উপকারী।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD