মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

১০০ কেজি ওজন থেকে যেভাবে ছিপছিপে ফিগার সারার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

 

১০০ কেজির কাছাকাছি ওজন ছিল তার। সেই ওজন কমিয়ে ছিপছিপে হতে অনেককাল ঘাম ছুটেছে সারা আলি খানের। তবে সারা একা নন বলিউডের অর্জুন কাপুর, কারিনা কাপুর, জারিন খান তারা সবাই একসময়ে বেশ মোটা ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পুরনো একটি ভিডিও শেয়ার করে সারা জানান, স্থূলকার থেকে কীভাবে এমন ছিপছিপে হলেন।

সারা বলছিলেন, নিজের শরীরকে ভালোবাসুন সবসময়য, যে কোনোরূপে ৷ কারণ, সারার মতে শরীরের গঠন নয়, মনের জোরই মানুষ এগিয়ে চলে। আত্মবিশ্বাসই প্রয়োজন বিশ্বজয় করার জন্য। তাই তো মোটা হন বা রোগা, সবসময় নিজেকে ভালোবাসাই, ভালো থাকার মূলমন্ত্র।

নারীর শরীর নিয়ে সব সময়ই কথা হয়। মেয়েদের শরীরের কাঠামো নিয়ে সবসময়ই চর্চা করা হয় এবং চেহারা দিয়ে তাদের মূল্যয়ান হয়ে থাকে। নিজের পোস্টের মাধ্যমে এরই প্রতিবাদ করেছেন সারা।

সারা সবসময়ই বলেন, শরীর নয়, মনের মাধ্যমে মানুষের বিচার করা উচিত। তাই নিজের অতীতের চেহারা প্রকাশ্যে আনতে কখনও পিছপা হন না তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD