শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অক্টোবরে ৩ টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

এবছরের বাকি সময়ে আরও পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সবকটা সিরিজই স্থগিত হয়ে যায় করোনাভগাইরাসের মহামারী প্রকোপে। সঙ্গে এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় চলতি বছর আন্তর্জাতিক ম্যাচ না খেলেই কাটানোর কথা।

এই পাঁচটি সিরিজের ভেতর ছিল শ্রীলঙ্কা সফরও। তবে শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আবারও এই সফর নিয়ে আলোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড।

তারই ফলপ্রসূ, আগামী অক্টোবরের মাঝামাঝিতে লঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এখন শুধু দেশটির সরকারের সবুজ সংকেতের অপেক্ষা।
সূচি অনুযায়ী এই সফরে রয়েছে ৩টি টেস্ট ম্যাচ। বলা হচ্ছে তিন টেস্টের সঙ্গে যোগ হতে পারে ৩টি টি-টোয়েন্টি ম্যাচও। এনিয়ে বিসিবির ক্রিকেট পরিচালক আকরাম খানের বরাতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) ভাইস প্রেসিডেন্ট মোহান ডি সিলভা ক্রিকইনফো-কে জানান, সেপ্টেম্বরের ২৪ তারিখে শ্রীলঙ্কা আসবে বাংলাদেশ দল।

আরেকটি সূত্র বলছে, সফরে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত করা হয়েছে যদিও সেটি আইসিসির ভবিষ্যৎ সূচিতে ছিল না।

আকরাম খান জানান, ২৪ তারিখে শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ দল। অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রথম টেস্ট শুরু হবে। এছাড়া এসএলসি’র সঙ্গে আলাপ হয়েছে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য। আশা করি এ ব্যপারে তারা সাড়া দেবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD